1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রংপুরে এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

পীরগঞ্জে মেয়েবন্ধু নিয়ে চলমান বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনা ভিডিও করায় সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেওয়া হয়। পরে অবশ্য মোবাইল ফোন ও আইডি কার্ড ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ এবং কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ৯ জন আহত হন।আহতদের মধ্যে রমজান ও তুহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া সংঘর্ষে আহত জসিম (২৫), তারিব (১৭), আরাবী (১৭) ও ফাহিমকে (২০) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জে গণমাধ্যম কর্মী গন লাঞ্ছিত হন। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা আব্দুল হালিম খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর