1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি, যুবদল ও আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আত্রাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশ এবং সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে আওয়ামীলী,বিএনপি ও যুবদলনেতাসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এঘটনায় রোববার রাতেই আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন, রোববার থানা পুলিশ অভিযান চালিয়ে আত্রাই থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ঘোষপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল হামিদ (৫২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুল হামিদ আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার আসামী।

এছাড়া সেনাবাহিনীর একটি টহলদল রোববার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের ইছব আলীর ছেলে ফারুক হোসেন (৩৮), একই গ্রামের খয়ের আলীর ছেলে আবুল কালাম সরদার (৪০) এবং মিরাপুর গ্রামের সমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২) কে আটক করে। আটককালে তাদের নিকট থেকে চাপাতি, চাকুসহ ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় রাতেই আটককৃতদের আত্রাই থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়। ইন্সপেক্টর (তদন্ত) আরো জানান, আটককৃতরা এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে আটককৃতদের মধ্যে আবুল কালাম সরদার সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী সাহাগোলা ইউনিয়ন যুবদলের সভাপতি বলে নিশ্চিত করেছেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। পুলিশের কর্মকর্তা কাওছার আলম  বলেন, দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর