1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

যশোরের মনিরামপুরে মাথায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

যশোরের মনিরামপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে ও গলা কেটে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রানা প্রতাপ বৈরাগী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আরেকটি চরমপন্থী সংগঠনের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আকতার ফারুক মিন্টু বলেন, ‘কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগীর একটি বরফকল রয়েছে। সোমবার সন্ধ্যায় সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। রানা প্রতাপ চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন। বর্তমান তিনি বরফকলের ব্যবসা করছিলেন। 

হত্যাকাণ্ডের খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি রজিউল্লাহ খান বলেন, রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আলমগীর শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ‘গ্রিন ল্যান্ড রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন আলমগীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর