1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

মেঘনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গোলাবারুদসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলে জানা গেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মেঘনা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়াকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রটি অবৈধ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, আটক শাহজাহান মিয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

অভিযান শেষে আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র মেঘনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর