1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে হাতিয়ার প্রধান সড়ক, খবর নেই কর্তৃপক্ষের

ফখরুল মোস্তফা (নোয়াখালী প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ার প্রধান সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল দশা চললেও কর্তৃপক্ষের নজরে পড়ছে না এই সড়কটির ওপর। হাতিয়া উপজেলা, আফাজিয়া, চরকিং, বুড়িচর, সাগরিয়া, নিঝুম দ্বীপ মুক্তারিয়া ঘাট পর্যন্ত প্রধান সড়কের অবস্থা খুবই ভয়াবহ। বর্ষার সময় বিভিন্ন অংশে গর্ত হয়ে পানির জমে ছোট পুকুরের রূপ নিয়েছে। সড়কের পিচ উঠে গিয়ে কংক্রিট পর্যন্ত উধাও হয়ে যাচ্ছে । এতে দুর্ঘটনায় আহত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, রোগী ও বয়স্করা।নলচিরা থেকে জাহাজমারা- সিডিএসপি বাজার পর্যন্ত ৪০ কিলোমিটার প্রধান সড়কটি বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এর কারণে বড় ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে পরিবহনের চালক ও যাত্রীরা।

টাইমস নিউজের প্রতিনিধি সরেজমিনে হাতিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পান প্রধান সড়কে বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যখন ভারী বর্ষণ সৃষ্টি হয় তখন বড় বড় গর্তগুলো পানিতে ভর্তি থাকে যার ফলে যানবহন গুলো দূর্ঘটনার শিকার হয়। নলচিরা নদীর ঘাট থেকে উপজেলা সহ সকল বাজারে  পন্যবাহী, নসিমন, লরি, ভ্যান, ট্রাক, বাস, সিএনজি ও অটো রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে তাই জরুরী ভিত্তিতে এই সড়কটি মেরামত করার জোর দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।

‎এবিষয়ে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন- হাতিয়ার মত গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলার প্রধান সড়কের এমন ভয়াবহ দৃশ্য শুধুমাত্র জনজীবনের ভোগান্তি নয়, দ্বীপ অঞ্চলের চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে পিছিয়ে দিয়েছে।

‎এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নোয়াখালী অফিসারের নির্বাহী প্রকৌশলী সৌম্য মজুমদার জানান, বন্যা ও অতিবৃষ্টিতে প্রায় এলাকায় রাস্তাগুলো ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এই ক্ষেত্রে মেরামতের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন, কিন্তু আমাদের অর্থ সংকট রয়েছে। তারপরও আপাতত ঝুঁকিপূর্ণ অংশসমূহ মেরামতের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর