1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মিয়ানমারে পাচারের সময় নোয়াখালী থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মিয়ানমারে পাচারের সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধীন এলাকা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
‎
‎শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট এলাকা থেকে সারগুলো উদ্ধার করা হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের খবর পেয়ে চরজব্বর থানা পুলিশের একটি দল চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, ট্রলারে বোঝাই করা ৩০০ বস্তা সার পড়ে আছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
‎
‎এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুবর্ণচরের উপকূলীয় এলাকায় বিভিন্ন সময় সার, চিনি ও তেলসহ নানা পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়।
‎
‎শনিবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও কেউ সারের মালিকানা দাবি করেনি।
‎
‎চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “আনুমানিক ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। কোথা থেকে সারগুলো আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর