1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মেহরাজের

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া সাতমাইল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহরাজ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ওই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন মেহরাজ। একপর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মেহরাজের বাড়ি কুষ্টিয়া শহরের পশ্চিম মজমপুর এলাকার পুরাতন আলফার মোড় মসজিদের পাশে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর