1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মাদকবাহী পিকআপ আটকে ঘুষ গ্রহণ: নবীনগর থানার দুই পুলিশ সাময়িক বরখাস্ত

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত অবস্থায় গাঁজাভর্তি একটি পিকআপ আটক করেন অভিযুক্ত দুই পুলিশ সদস্য। তবে অভিযোগ রয়েছে, মোটা অংকের ঘুষ গ্রহণের মাধ্যমে তারা ওই মাদকবাহী পিকআপটি কোনো মামলা ছাড়াই ছেড়ে দেন।

ঘটনাটি জানাজানি হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি ঘটনার সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার তদন্ত করা হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। শুক্রবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে অভিযুক্ত এসআই জাহিদ আহসানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর