1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মহাদেবপুরে অনুমোদনহীন দোকানে বিক্রি হচ্ছে সার, বাড়তি দামে ভোগান্তিতে কৃষক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়ন এর কালনার মোড়ে সরকারি সার অনুমোদনহীন খুচরা দোকানে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাড়িতে দামে সার কিনে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা।

কালনার মোড়ে অবস্থিত ‘বাবা ট্রেডার্স’ নামের একটি দোকানে লাইসেন্স ও অনুমোদন ছাড়াই সরকারি বিএডিসির ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া সার খুচরা বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে বুধবার ( ৩১ ডিসেম্বর) দুপুরের দিকে গিয়ে দেখা যায়, দোকানটির ভেতরে বিপুল পরিমাণ সরকারি ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার মজুদ রয়েছে। একই সঙ্গে সেখানে বিভিন্ন প্রকার বালাইনাশক ও কৃষি রাসায়নিকও বিক্রি করা হচ্ছে। অথচ দোকানটির মালিক কোনো অনুমোদিত সার ডিলার নন এবং বালাইনাশক বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্সও তার নেই।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী সরকারিভাবে বরাদ্দকৃত ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার শুধুমাত্র অনুমোদিত ডিলারের মাধ্যমে নির্ধারিত ডিলার পয়েন্ট ও কৃষি বিপণন ব্যবস্থার আওতায় বিক্রি করার বিধান রয়েছে। খুচরা সাধারণ দোকানে কিংবা লাইসেন্সবিহীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি সার বিক্রি সম্পূর্ণ বেআইনি। একইভাবে বালাইনাশক বিক্রির জন্য কীটনাশক আইন অনুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমোদন ও বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

স্থানীয় কৃষকদের অভিযোগ, লাইসেন্সবিহীন এই দোকান থেকে সার কিনতে তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যয় বাড়ছে এবং তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক কৃষক বাধ্য হয়েই এখান থেকে সার কিনছেন।

এ বিষয়ে বাবা ট্রেডার্সের মালিক এনামুল ইসলাম বলেন, আমি বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে ভ্যানযোগে দোকানে আনি এবং খুচরা দামে বিক্রি করি। আমি ডিলার নয়ই বা সাব ডিলারও নয়ই। আমার কৃষি জমি আছে। এজন্য সেই জমিতে সার দেয়, পাশাপাশি সার বিক্রিও করি। এজন্য বালাইনাশক বিক্রির ক্ষেত্রে কোনো অনুমোদন নেই।

বালাইনাশকগুলো পাশের দোকান বিসমিল্লাহ ট্রেডার্স থেকে কিনেছেন বলে তিনি দাবি করেন। এতে বিসমিল্লাহ ট্রেডার্স এর দোকানের স্বত্বাধিকারী রাজু জানান, আমরা পাশের দোকানে কোনো সার দেয় না। আমরা কৃষকদের আইডি কার্ড নিয়ে এরপর সার দেয়। কোনো অনুমোদনহীন খুচরা দোকানে আমরা সার দেয় না।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, বিষয়টি আমি জেনেছি, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর