1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মধ্যরাতে ডিবির অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নওগাঁ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন (৪৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, নওগাঁ জেলার কোচগাড়ী এলাকার পাইকপাড়া গ্রামের বাসিন্দা সুমন বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখেছে এবং তা অল্প সময়ের মধ্যে অন্যত্র সরানোর চেষ্টা করছে।

এতে মঙ্গলবার (১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে নওগাঁ সদর থানা এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে দুটি বস্তার ভেতর চারটি পোটলায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ছিল ৫ কেজি করে গাঁজা।

অভিযান শেষে সুমনকে আটক করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও গতিশীলভাবে চালানো হবে।”

স্থানীয়রা মনে করছেন, এই ধরনের অভিযান চলতে থাকলে জেলার মাদক সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর