1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সার্বিক পরিচালনা ও সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমস্যা-সীমান্তবর্তী মাদকসহ  চোরাকারবারী, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু সনদের সচেতনতা বৃদ্ধি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সমাধানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণকে  ইউএনও’র প্রশ্নের যথাযথ জবাব ও সুরাহার জন্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধানের পরামর্শ দেন।

আইন-শৃঙ্খলা মাসিক আলোচনা সভাশেষে কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলার কিশোর-কিশোরীদের নিয়ে আলোচনা সভায় তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে মাসিক সমন্বয় সভার কাজ শেষ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার এসআই মোঃ আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ইউপি চেয়ারম্যানগণ, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সাইদুর রহমান ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ আব্দুল হালিম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন ভিত্তিক রেজিস্ট্রার কাজীগণ, এনজিও কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

মাসিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ও প্রশাসক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে বলেন, আমরা যারা এ সভায় উপস্থিত তাদের সবাইকে বর্তমান সরকারের লোক হিসেবে বিশেষ করে চেয়ারম্যানদের উদ্দেশ্য করে সরকারের হয়ে আপনাদের কাজ করার মনোনিবেশ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর