1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত পালানোর সময় এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর এলাকার সনজিত কান্তি দে’র ছেলে সুজন কান্তি দে’ (৪৪)। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন কান্তি দে ২৩ বছর যাবত এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার রিকুইজিশন মূলে বহির্গমন রোধপূর্বক গ্রেপ্তার করে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আখাউড়া থেকে আনোয়ারা থানার পুলিশ তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর