গণঅভ্যুত্থানে কুমিল্লায় শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনায় ব্রাহ্মনপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন (৩২) কে গ্রেফতার করেছে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ। মঙ্গলবার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সুত্রে জানা যায়, সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিশন উপজেলার নাইঘর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।