1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতা আনারের বাসা থেকে ৫ তরুণীসহ আটজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় পতিতাবৃত্তির দায়ে ৫ তরুণীসহ আটজনকে গ্রেপ্তার করেছেন স্থানীয় থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের হালদারপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফারহানা আক্তার (২১), বিউটি খানম (৩০), সীমা আক্তার (২৪), আবেদা সেনথি (২৮), রুমা আক্তার (১৯), শুভ (২৬), রিফাত (২৬) ও হৃদয় (২১)। পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. আনারের শহরের হালদারপাড়ার বহুতল বাসভবনে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ভবনটির ছাদ থেকে ৫ তরুণী ও ৩ যুবককে আটক করা হয়। পরে তারা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মো. আনারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর