1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ব্যাংক থেকে নিলামে জায়গা কিনে বিপাকে ক্রেতা

সোহেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় ব্যাংক থেকে নিলামে জায়গা কিনে বিপাকে পড়েছেন দুই ক্রেতা। ঋণখেলাপীর একের পর এক মামলায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। ঋণখালাপী মো. শাহজাহানকে মামলাবাজ দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান চান ভুক্তভোগীরা। ভুক্তভোগী রিপন চন্দ্র মোদক ও মো. মনির হোসেন নামের দুই ব্যক্তি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে চান্দিনার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ওই দাবি করেন। লিখিত বক্তব্যে তারা বলেন- ২০১৮ সালের ১৩ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় সোস্যাল ইসলামী ব্যাংক প্রাইভেট লি. এর বন্ধকীয় সম্পত্তি বিক্রয় নিলাম বিজ্ঞপ্তি দেখে ওই ব্যাংকের ইলিয়টগঞ্জ শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে জানতে পারি, চান্দিনা বাজার এলাকায় একটি পুকুরের অংশ যাহা বর্তমানে দোকান ভিটি ও পরিমাণ ৩.৮১ শতাংশ বিক্রি করা হবে। আমরা ব্যাংক ব্যবস্থাপকের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে ব্যাংকের ঋণ খেলাপী ব্যক্তি মো. শাহজাহান এর সাথে যোগাযোগ করে নিলামের বৈধতা যাচাই করি এবং তার সম্মতি নিয়ে নিলামে অংশ নেই। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা জায়গাটি সাব কাবলা দলিলের মাধ্যমে খরিদ করে ভোগ দখল করি এবং নিজ নামে নামজারী করি। পরবর্তীতে ঋণখেলাপী মো. শাহজাহান ব্যাংক এবং আমাদের বিবাদী করে আদালতে চারটি মামলা দায়ের করে। প্রত্যেকটি মামলায় আমাদের পক্ষে রায় আসে। তারপরও আমরা ওই মামলাবাজের হয়রানির কবল থেকে রক্ষা পাচ্ছি না। এ বিষয়ে ঋণখেলাপী মো. শাহজাহানের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।  এদিকে ওই ঘটনায় চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এইচ.এম.এ লতিফ জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর