তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করে নাম প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। 
আজ বুধবার জনসংযোগ বিভাগের কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয় বিকালের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আট সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদেরকে সু-চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন- ডিএমপি’র রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।