1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর) রাত অনুমান ৯টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আটকের সময় আখলাক হায়দার তার নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়।

জুলাই-আগষ্টের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে বলেও জানা যায়। কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহের এর অত্যান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যাক্তি হিসেবে অত্যান্ত সু-পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি, চোরা চালান, অস্ত্র বাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চালাতেন অনেকটা প্রকাশ্যেই। গুঞ্জন রয়েছে- তিনি যা বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক ধাপও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতে পারতেন না।
‎
‎আটকের বিষয়টি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ টাইমস নিউজকে নিশ্চিত করেছেন। অন্যদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম টাইমস নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর