1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিদেশে পালানোর সময় হত্যা মামলার আসামি ডালিম আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিম বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন। আজ (১২জুলাই) শনিবার সকালে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তিতাস থানা পুলিশকে অবহিত করেন। আটককৃত ডালিম কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, পাসপোর্টে ডালিম তার পিতার প্রকৃত নাম ‘আনোয়ার হোসেন’ এর পরিবর্তে ‘আমির হোসেন’ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে তা তৈরি করেন গ্রেফতার এড়াতে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, ডালিম উপজেলা মানিককান্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু মোল্লার ছেলে জহির হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তার পিতার নাম নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক ডালিমকে আইনি প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে ডালিম পলাতক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর