1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বদলির নির্দেশ অমান্য করে কুমিল্লার চকবাজার ফাঁড়িতে এসআই সুমন, জনমনে প্রশ্ন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (আইসি) এসআই সুমনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—বদলির আদেশ জারির পরও তা উপেক্ষা করে এখনো দায়িত্বে বহাল রয়েছেন তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসআই সুমনকে চকবাজার পুলিশ ফাঁড়ি থেকে জেলার মনোহরগঞ্জ থানায় বদলি করা হয়। বিজ্ঞপ্তিতে ওই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলির নির্দেশনা জারির পরও এখনো তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে স্থানীয় মহল ও সংশ্লিষ্টদের মধ্যে প্রশাসনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এর আগে এসআই সুমন, এসআই কুতুবউদ্দিন, এএসআই সিরাজুল ইসলাম ওরফে সিরাজসহ তিনজন কনস্টেবলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক কর্মকাণ্ডের বিষয় উঠে আসে বলে জানা গেছে।

এছাড়া এএসআই সিরাজুল ইসলামের বিরুদ্ধে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় এক মুক্তিযোদ্ধাকে গুরুতরভাবে মারধরের অভিযোগও রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে সখ্য গড়ে তুলে মাসোয়ারা গ্রহণের মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি কুমিল্লার চকবাজারের মতো গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়িতে এখন পর্যন্ত ইন্সপেক্টর পদায়নের ক্ষেত্রেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ডেইলি টাইমস নিউজকে বলেন, “সেখানে একজন আইসি দরকার, তাছাড়া সেখাবে সাব-ইন্সপেক্টর নাই। কাউকে পদায়ন না দেওয়া পর্যন্ত তাকে ছাড়া হয়নি।” কর্তৃপক্ষ পরিস্থিতি না জেনেই বদলির আদেশ দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “গতকালকে একজনকে দিয়েছেন, আজকে হয়তো তাকে ছাড়া সম্ভব হবে না, তবে কালকে ছেড়ে দেওয়া হবে।”

এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, বদলির আদেশ দ্রুত কার্যকর না হলে প্রশাসনিক শৃঙ্খলা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পূর্বে প্রকাশিত নিউজের আলোকে সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এছাড়াও চকবাজারের মতো গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়িতে জরুরি ভিত্তিতে একজন ইন্সপেক্টর পদায়নের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর