1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে স্বামীর সাথে ঈদের বাজারে এসে প্রাঁণ গেলো স্ত্রীর

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ঈদের কেনাকাটা করতে স্বামীর সাথে বাজারে এসে প্রাণগেলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে দাউদকান্দি পৌরবাজারে। মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার বেলা বারোটা পনেরো মিনিটে দাউদকান্দি পৌরবাজারে ঈদের কেনাকাটা শেষে হলুদ মরিচ ভাঙ্গাতে বাজারের মনির হোসেনের দোকানে যান সাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার (৩৫)। হলুদ মরিচ ভাঙ্গানোর সময় একপর্যায়ে শাহিনা আক্তারের বোরখা পেচিয়ে যায় মেশিনের চেইনের সাথে এবং চাকার ভিতরে ঢুকে শরীর থেকে মুন্ডু বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী। 

নিহতের স্বামী সাহাবুদ্দীন বলেন, আমরা হলুদ ভাঙ্গাতে দোকানে যাই। পাশেই দাঁড়িয়েছিলো আমার স্ত্রী। এমন সময় স্ত্রীর উফ একটি শব্দ শোনতে পাই। চোখের পলকেই এক সেকেন্ডের মধ্যে চেয়ে দেখি আমার স্ত্রীর মাথা দেহে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমি তখন বাকরুদ্ধ হয়ে যাই।

প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী আজহার উদ্দিন বলেন, আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দোকানের একজন মহিলা পড়ে আছে দেখে সাথে সাথে বিদ্যুৎতের লাইন বন্ধ করি। তখন বুঝতে পারিনি মহিলার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন। বিষয়টি দেখে আমি হতবাক।

নিহতের দেবর আতাউর রহমান বলেন, বাজারে এসে হলুদ ভাঙ্গার মেশিনে পেচিয়ে ভাবি মারা যায়। তার  এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই ঘটনায় আমাদের পরিবারে শোকের মাতম চলছে। 

এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, ঘটনাটি আমাদের থানা থেকে ৩শ গজ দূরে ঘটে। খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং শুরুতহাল সম্পন্ন করি। 

আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর