1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পোরশায় অর্ধশতাধিক চোর বাগানে চুরি করতে গিয়ে আটক দুই, ২টি ট্রাক্টরসহ ৭০ ক্যারেট আম জব্দ!

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছেন দুই চোর। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে আটককৃত দুজন ২টি ট্রাক্টর ও তাদের  সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রামে। এসময় তারা ওই এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে। এতে পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। তারপর বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ ক্যারেট আম জব্দ করা হয়। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের জেলহাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর