1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘এক সন্ত্রাসী হামলায়’ সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। পালটা হামলায় একজন আত্মঘাতী হামলাকারীসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার (১১ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও টিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে এই মারাত্মক হামলা চালানো হয়। পুলিশ জানায়, ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীরা আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় প্রশিক্ষণ কেন্দ্রটিতে। এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে তাদের পিছু হটাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয়, যারা প্রাঙ্গণটি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স পৌঁছানোর আগেই আক্রমণকারীদের প্রতিহত করে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হাফিজ মুহাম্মদ আদনান বলেন, ‘পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে সন্ত্রাসীদের এবং আক্রমণে জড়িত সমস্ত সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীরা রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে হামলা চালায়। হামলাকারীদের নির্মূল করার অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল।’জেলা সদর দপ্তরের (ডিএইচকিউ) ট্রমা সেন্টারের পরিচালক জানান, হামলার পর ১৩ জন আহত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনসংযোগ মহাপরিচালক বলেন, ‘হামলার সময় প্রশিক্ষণ স্কুলে উপস্থিত ২০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা এবং নিয়োগপ্রাপ্তদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে নিহত সাত পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর