1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক অভিযানে ২৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ২০০ বস্তা চিনি হাতিয়া থানায় সংরক্ষণ করা হয়েছে এবং বাকি ৮৫ বস্তা উপজেলা পরিষদের ত্রাণ গুদামে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হাতিয়া থানা পুলিশ আফাজিয়া বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ২০০ বস্তা চোরাই চিনি উদ্ধার করে।

অপরদিকে শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন চর কিং ইউনিয়নের হেলাল উদ্দিনের বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে আরও ৮৫ বস্তা চোরাই চিনি উদ্ধার করেন।

অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ইউএনও মো. আলাউদ্দিন ও হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর