1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় মাছ ঘাট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সূর্যমুখী দক্ষিণ পাড় মাছ ঘাটের সভাপতি আহসান উল্যাহ। সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, মৎস্য ব্যবসায়ী রাসেল উদ্দিন, মো. রুবেল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমূখ। এ সময় মাছ ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক লোকজন উপস্থিত ছিলো।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই মাছ ঘাটটি অনেক পুরানো ও সমৃদ্ধ একটি মাছ ঘাট। বিগত সরকারের সুবিধাবাদী কিছু লোকজন মাছ ব্যবসায়ী না হয়েও এ ঘাট বিপরীত দিকে অন্য একটি মাছ ঘাট তৈরী করে। এতে তারা আমাদের ঘাটটি বন্ধ করতে অপপ্রচার চালানো, ব্যবসায়ী লোকদের মারধর করা, ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ দেওয়া, জেলেদেরকে হুমকি দেওয়া সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তারা আমাদের ঘাটটি বন্ধ করার সকল ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা আরো অভিযোগ করেন, বিএনপির কিছু নামধারী লোকজনকে সাথে রেখে পতিত আওয়ামীলীগের লোকজনই এক সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে থানায় এ সকল বিষয়ে একটি বৈঠক হয়। তাতে তাদের সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। এখন তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণে অপপ্রচার চালিয়ে আসছে।

উল্লেখ্য হাতিয়ার সূর্যমুখী মাছ ঘাটটি একটি উল্লেখযোগ্য মাছ ঘাট। ৫ আগষ্ট পরিবর্তনের পর সূর্যমুখী খালের দুই পাড়ে দুইটি পক্ষ ভিন্ন ভিন্ন ভাবে ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু মনস্তাত্তিক কিছু বিষয়ের মিল অমিলের প্রার্থক্যের কারণে সম্প্রতি দুই পক্ষের মধ্যে ফাটল তৈরী হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর