1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়াখালীর হাতিয়ায় চুরি করার সময় দেখে ফেলায় দোকান মালিককে কুপিয়ে গুরুতর জখম

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে দোকানে প্রবেশের সময় দেখে ফেলায় দোকানের মালিককে কুপিয়ে জখম করার তথ্য পাওয়া গেছে। এসময় আহত দোকান মালিক জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে যান সবাই। পরে আহত অবস্থায় সোমবার সকালে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এর আগে রবিবার দিবাগত রাত তিনটার দিকে তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজুমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বসন্ত কুমার মজুমদার উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজৃমদার পাড়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র মজুমদারের ছেলে। সে পেশায় ব্যবসায়ী। আহত বসন্ত কুমার মজুমদার দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন।

‎স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান মালিক বসন্ত কুমার মজুমদার দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সিঁদ কেটে একদল চোর দোকান ঘরে প্রবেশ করে। দোকানের মালামাল লুট করার সময় তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি চোরদের দেখে ফেলায় তারা দোকানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে তারা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা সংকাটপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রত ঢাকা নেওয়ার পরামর্শ দেন।

আহতের ছেলে ডাক্তার রাজিব চন্দ্র মজুমদার বলেন, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে বাবার হাতের কব্জি কেটে গেছে। হাতের অধিকাংশ রগ কেটে গেছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। বাবাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর