1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়খালীর হাতিয়ায় প্রকাশ্যে জেলেদের মাছ লুট, প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

নোয়খালীর হাতিয়ায় প্রকাশ্য দিবালোকে জেলেদের মাছ লুটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু, মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেন সহ সাধারণ জেলেরা। মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটনাটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট। এখানে অনেক ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত।

হঠাৎ একটি গ্রুপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিন পাশে একটি মাছ ঘাট চালু করে। কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান, রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর