1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত শতাধিক: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

বগুড়ার ডাকবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস। বুধবার দুপুরে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হলে অন্তত শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে রেললাইনের সংস্কার কাজ চলছিল। সেখানে লাল পতাকা দিয়ে সতর্ক সংকেত দেওয়া থাকলেও ট্রেনটি দ্রুতগতিতে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে বলে দাবি তাদের।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। রেললাইন সচল করতে উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর