1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নির্বাচন সামনে রেখে কুমিল্লায় র‍্যাবের বড় অভিযান: পুকুর সেঁচে বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে কটকবাজার কবরস্থানের পাশের একটি পুকুরে শ্যালো মেশিন বসিয়ে পানি সেঁচে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে পানি নিষ্কাশনের পর পুকুরের তলদেশ থেকে সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩টি পিস্তল, ১টি রিভলবার, ২টি ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ দা, ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

সকাল ১০টা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, র‍্যাব সদস্যরা পুকুরপাড় ঘিরে রেখে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া পুকুরটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক সাড়ে ৩০০ মিটার দূরে অবস্থিত হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ তল্লাশি শেষে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়।

এ বিষয়ে মেজর সাদমান ইবনে আলম বলেন, “ভোর থেকেই আমাদের অভিযান শুরু হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কী উদ্দেশ্যে ও কারা এখানে মজুত করেছিল—তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তদন্ত জোরদার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর