1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) ভোরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ভোরের দিকে কয়েকজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখায়। এ সময় তার মুখ চেপে ধরা হয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ওই নারীর স্বামী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ফেলা হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা হুমকি দেয়— তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। পরে স্বামীকে জিম্মি অবস্থায় রেখে এক অভিযুক্ত ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় অভিযুক্তরা পরিবারের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও জানা গেছে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান এবং একই এলাকার আব্বাস মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর