1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সংঘর্ষে আহতের ঘটনায় জামায়াত–বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৭ বার পঠিত

নওগাঁয় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুই দল। সংবাদ সম্মেলনে উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে জনসভা শেষে প্রকাশ্যে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। এ সময় কয়েকজন যুবক বিষয়টি ভিডিও করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানালে গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালালে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হন।

বিএনপি সভাপতি দাবি করেন, নির্বাচনী বিধি লঙ্ঘনের বিষয়টি আড়াল করতেই এই হামলা চালানো হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াত পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানান বিএনপি নেতারা।

এ সময় জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উত্থাপিত—জামায়াত আমিরের সমাবেশ পণ্ড করার হুমকির অভিযোগ—সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন বিএনপি নেতারা।

অন্যদিকে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ে পৌর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী আ স ম সায়েম। তিনি অভিযোগ করেন, ওই দিন বেলা দুইটার দিকে গণসংযোগ শেষে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এক কর্মীর বাড়িতে অবস্থানকালে কিছু লোক জোরপূর্বক ছবি তুলতে ও বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলেও ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশ বিলম্ব করে। পুলিশের উপস্থিতিতেই বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে মুস্তাফিজ নামে জামায়াতের এক কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আ স ম সায়েম বলেন, জামায়াতে ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে। আগামী ৫ ফেব্রুয়ারি জামায়াত আমিরের নওগাঁ সফর ব্যাহত করতেই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর