1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ফসলের মাঠ থেকে মিলল ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের মৃত হানিফের ছেলে কৃষক জয়দুল (৪২) সকালে নিজের জমিতে পটলের আবাদ শুরু করেন। খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খননের সময় তিনি মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে মাটি সরিয়ে দেখতে পান, বিপুল পরিমাণ গুলি মাটির নিচে পোঁতা রয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে বদলগাছী থানায় অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খনন করে ৩২৫ পিস থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো দীর্ঘদিন আগে—প্রায় ২০ থেকে ২৫ বছর কিংবা তারও বেশি সময় আগে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয় কৃষক মাঠে কাজ করার সময় গুলিগুলো দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, গুলিগুলো কীভাবে এবং কারা এখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর