1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় পৈত্রিক জমি দখল ও ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নওগাঁয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল লতিফ ও মোঃ লুৎফর রহমান।

বুধবার (১ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আব্দুল লতিফ জানান, নওগাঁর কোমাইগাড়ী মৌজায় তাদের পৈত্রিক সম্পত্তির অন্তর্ভুক্ত ৪ শতক জমি স্থানীয় মোঃ আবু হায়াত মঞ্জু, মোঃ নাছিমসহ একদল ভাড়াটে সন্ত্রাসী অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জমি নিয়ে আদালতে মামলা (নং- ৩৩/২০০৬ অঃ প্রঃ) চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে তা দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে। এ সময় তারা জমিতে থাকা দোকানপাট ও টিনের ঘর ভাঙচুর করে এবং নির্মাণাধীন বাড়ির আরসিসি পিলার ভেঙে ফেলে। পাশাপাশি প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বাধা দিতে গেলে অভিযুক্তরা রামদা ও হাসুয়া নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।

আব্দুল লতিফ বলেন, বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর