1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় চোর সন্দেহে ধাওয়া, পানিতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়ার মুখে পানিতে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মিঠুন সরকার (২৫)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চকগৌরী বাজারসংলগ্ন একটি খারি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আনুমানিক ১টার দিকে চকগৌরী হাটে চোর সন্দেহে কয়েকজন যুবক মিঠুন সরকারকে ধাওয়া করেন। এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে বাজারের পাশে থাকা একটি খারিতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজশাহী থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালায়। পরে বিকেলে খারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চোর ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর