1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় থেকে সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন—আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) এবং একই গ্রামের জয়নুলের ছেলে নূও আলম (৩০)।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সকালে তাঁরা ভটভটিতে করে কয়েকজন সহকর্মী ও গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
‎
‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
‎
‎ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাসের ডাবল ব্রিজ এলাকায় গরুবোঝাই ভটভটি উল্টে চাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
‎
‎স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি সরু ও খানাখন্দে ভরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত রাস্তা সংস্কার ও ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর