1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর ১৪ বিজিবির অভিযানে ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২.৮৯০ কেজি ওজনের ২টি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুর এলাকায় মূর্তি ক্রয়-বিক্রয়ের গোপন তথ্য পায় বিজিবি।

গোপন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিগুলো ফেলে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ১৪ বিজিবি বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি উচ্চমানের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণু মূর্তির ওজন ৩৭.৯৭০ কেজি এবং অপরটি (পায়ের অংশ ভাঙা) পার্বতী মূর্তির ওজন ১৪.৯২০ কেজি।

স্থানীয় পত্নীতলা জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, উদ্ধারকৃত মূর্তিগুলো ১১-১২ শতকের উচ্চমানের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

১৪ বিজিবির অধিনায়ক জানান, মূর্তি দুটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর