নওগাঁর মান্দায় পরানপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশসহ প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্ধের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের পদত্যাগের জন্য দাবি জানায় তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। এসময় বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন।