1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচদিন পর ধান ক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচদিন পর ধান ক্ষেত থেকে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কসব ইউনিয়নের নুরুল্যাবাদ এলাকার এক ইট ভাটার পাশে ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ গ্রামের ফজের আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও মান্দা থানা সুত্রে যানা যায় যে, নিহত আব্দুল জব্বার পাওনা টাকা নেওয়ার জন্য গত ২৮ মার্চ উপজেলার পাঁজরভাঙ্গা থেকে ভোলাগাড়ী দিকে যায়। এর পর তিনি আর বাড়ি ফিরেনি। নিখোঁজের পাঁচ দিন পর নুরুল্যাবাদ এলাকার এক ধান ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, নুরুল্যাবাদ এলাকার জনসাধারণগন ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আজ বুধবার বেলা ১১ টার দিকে মান্দা থানার পুলিশ গিয়ে নিহত আব্দুল জব্বার এর গলাকাটা লাশ ধান ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরির করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর