নওগাঁর মান্দায় থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ইলশাগাড়ী গ্রামের মৃত বিরাজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মজিদ (৪২)। সে উপজেলার ১২নং কাশোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সহ-সভাপতি এবং সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। আওয়ামীলীগ এর প্যানেল থেকে নির্বাচিত নওগাঁ জেলা পরিষদের সদস্য। সে আত্নগোপনে থেকে বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ সমর্থিত লোকজনকে জড়ো করে গোপন বৈঠক করে। অপর জন উপজেলার চকহরিনারায়ন গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে ফরহাদ হোসেন (৪৪)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে দোকানঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।