1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পাঘা এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে সভাপতিত্ব করেন আলতাফ হোসেন। এতে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী ও ফজলে রাব্বীসহ অনেকে।
‎
‎বক্তারা অভিযোগ করেন— ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা করছেন। নিজের ইচ্ছেমতো মাদ্রাসা পরিচালনা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ, অনিয়মিতভাবে পকেট কমিটি গঠন এবং আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‎
‎এছাড়াও বক্তারা দাবি করেন, তাজনুর আক্তার প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি লিজ দিয়েছেন এবং তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলায় হয়রানি করেন।
‎
‎তবে ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি। একটি পক্ষ তার ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি।
‎
‎এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। অতীতে বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।
‎
‎এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর