1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় চার্জার ভ্যানের ৪ যাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় চার্জার ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস।

নিহত চারজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। নিহত সবাই মহিনগর-নূরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে নজিপুরের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে একটি অটো চার্জার ভ্যান মহিনগর-নূরপুর এলাকা থেকে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে আসছিল। পথে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। পরে ট্রাকটি রাস্তার খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ডাম্প ট্রাকের চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলে দেখা যায়, ট্রাকটি নিজের লেন ছেড়ে বিপরীত লেনে গিয়ে সংঘর্ষে জড়ায়।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর ৫টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দু’জন মারা যান। এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর