1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ, নিহত- ২ এবং আহত- ৩

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

‎নওগাঁয় সিএনজি ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন প্রেস ব্যবসায়ী। নিহত অপর ব্যক্তির পরিচয় সংবাদ সংগ্রহকালে পাওয়া যায়নি।

অন্যদিকে দূর্ঘটনায় আহতরা হলেন- সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের মৃত আফছার আলীর ছেলে সিএনজি চালক বিপ্লব হোসেন, ভুটভুটি চালক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের আবু রেজার ছেলে এমরান আলী ওরফে রানা ও সিএনজির যাত্রী উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা গ্রামের আজিমুদ্দীনের ছেলে আনিছুর রহমান। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎আহত ভুটভুটি চালক এমরান আলী রানা বলেন, আমি গাড়ি বোঝাই করে তুষ নিয়ে গোবরচাঁপা অভিমুখে যাচ্ছিলাম। এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভুটভুটিকে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ পাশের খাদে পড়ে যাই। তারপর কি ঘটেছে আমি বলতে পারবো না। রাস্তার লোকেরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

সিএনজিতে থাকা যাত্রি আনিছুর রহমান বলেন, আমি গোবরচাঁপাহাটে সিএনজিতে উঠেছি রাজশাহী যাওয়ার জন্য। চকবনমালী স্কুল পার হয়ে আসার পর বিপরীত দিক থেকে আসা ধানের তুষ ভর্তি ভুটভুটির সাথে ধাক্কা লেগে আমরা ছিটকে পড়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন। তিনি বলেন, সিএনজির গতি বেশী ছিল এবং সিএনজি ভুলপথে ছিল। সিএনজি চালকের ভুলের কারণে এই দূর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর