1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ কলেজ ছাত্রী আটক

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ রিয়া (২১) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত রিয়া বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামের আসাদের মেয়ে ও বদলগাছী সরকারী কলেজের ডিগ্রী পড়ুয়া ছাত্রী। জানা যায়, আটককৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। বুধবার দুপুর আড়াই টার দিকে আধাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৫শ’ গ্রাম গাঁজা, গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫শ’ ১০ টাকা উদ্ধার করেন পুলিশ। সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর