নওগাঁর পত্নীতলা উপজেলার আদর্শ গ্রাম মোড়ে পুলিশের একটি গাড়ির সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।