1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরের দিকে পত্নীতলা মোড়ে আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দেয়। ওয়াজেদ তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ি এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায়। নদীতে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে চলে যায় এবং সে নৌকা নদীর মাঝে ডুবে যায়। ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় সাথে থাকা বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে স্থানীয়রা খবর পেয়ে ওয়াজেদ কে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, নদীতে গোসল করতে গিয়ে একটি ছেলে পানিতে ডুবে মারা যাবার খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর