1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের হেফাজতে থাকা ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি!

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। এ দিকে ঘটনার পর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৭ জুন) এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার থেকে বিভিন্ন মাধ্যমে জানাজানি হয়। এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে থানা হেফাজতে থাকা ট্রাংকের কয়েকটি ছবি পাওয়া যায়। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাংকটি। ট্রাংকের দুটি তালাই উধাও। ট্রাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন পত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা যায়। ট্রাংক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন- এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ‘লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, যে প্রশ্নপত্র চুরি হয়েছে তা ইসলামের ইতিহাসের। বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। আগামীকাল শনিবার প্রশ্নপত্র চুরি যাওয়া  ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর