1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর চকমানিক বিলে বাঁধ দিয়ে মাছ চাষ, পানিতে তলিয়ে গেল ২০০ বিঘা ধান: কৃষকদের মানববন্ধন

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক বিলে পানি নিষ্কাশনের পথে অবৈধভাবে বানা (বাঁধ) দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। খালের পাঁচটি পয়েন্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিলের প্রায় ২০০ বিঘা জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। এ অবস্থায় বানা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকেরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তি মানিক, আনেছ, ইউসুফ, আইয়ুব আলী, রুস্তমসহ আরও কয়েকজন মিলে চকমানিক বিলে জোরপূর্বক মাছ চাষ করছেন। বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে আড়াআড়িভাবে বাঁশ ও জালের তৈরি বানা দেওয়ায় পানি বের হতে পারছে না। ফলে বিলে আবাদ করা প্রায় ২০০ বিঘা জমির পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

কৃষকদের দাবি, বর্তমানে তারা বাধ্য হয়ে বুকসমান পানিতে নেমে ধান কাটছেন। এতে একদিকে যেমন বাড়তি শ্রমিক খরচ গুনতে হচ্ছে, অন্যদিকে উৎপাদনেও বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা।

এই ঘটনার প্রতিকার চেয়ে সোমবার (১১ মে) সকালে চকমানিক বিলের পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আব্দুর রশিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “মুষ্টিমেয় কিছু মানুষের মাছ চাষের কারণে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হচ্ছে। আমাদের সারা বছরের খোরাকি এখন পানির নিচে।” তারা অবিলম্বে মাছ চাষ বন্ধ এবং পানি নিষ্কাশনের পথ থেকে পাঁচটি বানা দ্রুত অপসারণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পানি আটকে যাওয়ায় কৃষকদের সমস্যা হচ্ছে, এটা ঠিক।” তবে কেন বানা অপসারণ করা হচ্ছে না—এ বিষয়ে তিনি কোনো সদুত্তর দেননি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দ্রুত তদন্ত সাপেক্ষে পানি চলাচলের পথে দেওয়া অবৈধ বানাগুলো অপসারণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর