1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় অন্তঃসত্ত্বা বেদে নারীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুন (৩ মাসের অন্তঃসত্ত্বা) নামে বেদে সম্প্রদায়ের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে আত্রাই নদীর তীরবর্তী সরকারি কলেজ মাঠ সংলগ্ন বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে পলিথিন ও অস্থায়ী ছাউনিতে বসবাস করে আসছিল। ভোরের দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও দমকা বাতাসে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুন তার নিচে চাপা পড়েন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ ভেঙে পড়ার ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর