1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে স্কুলশিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক শাহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে বলা হয়, শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন শ্রেণিকক্ষে তার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীদের অকারণে শারীরিকভাবে নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর গণিত বিষয়ে খাতায় কম নম্বর পাওয়ায় ওই শিক্ষার্থীকে পিটিয়ে শারীরিকভাবে আঘাত করা হয়।

‎এ বিষয়ে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি পুরোপুরি সত্য। আমি জানতে পেয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি নিজেই আমাকে জানিয়েছেন, গণিতের খাতায় নাম্বার কম পাওয়ায় ঐ সকল শিক্ষার্থীদেরকে তিনি মেরেছেন। এছাড়াও অভিযুক্ত ঐ শিক্ষক বিধি বহির্বিতভাবে তার বাড়িতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদেনকে প্রাইভেট পড়ান। যা বিধি মোতাবেক অবৈধ। এ বিষয়ে আমি শীঘ্রই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর রিপোর্ট/প্রতিবেদন দাখিল করব।

‎তবে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান রনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। বিষয়টি ভিত্তিহীন।” আর প্রাইভেট আমি পড়াই ন

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য উক্ত ক্লাস্টারের এটিও কে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর