1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে পিতার লাশ উদ্ধার, স্থানীয়দের দাবি পিতা- পুত্রের দ্বন্দ্বে পিতা খুন!

এমরান মাহমুদ প্রত্যয়
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে নুরুল ইসলাম (৭২) নামে এক পিতার মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার নবাবেরতাম্বু গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) ওই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সাথে তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ চলে আসছিল। এ জন্য অনেকেরই সন্দেহের তীর বড় ছেলে বাবুর দিকে। অনেকের দাবি- তিনি তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছেন। এদিকে সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাটির মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর