1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সাংবাদিক রাকিবের উপর হামলা, আতঙ্কে পরিবার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামা শিকারপুর গ্রামে সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাকিবের বাড়িতে হামলা ও তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু ব্যক্তি।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোবারক মাস্টারের পরিবারের মো. মোস্তাফিজুরের নির্দেশে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিবারের সামনেই মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়। কারণ জানতে চাইলে হামলাকারীরা বলেন, “মাদ্রাসার পাঁচি কেন দিয়েছো?” উত্তরে রাকিব জানান, “রাস্তা বাদ দিয়ে দিয়েছি।” এতে ক্ষিপ্ত হয়ে তারা হুমকি দেয়—বাড়ি থেকে বের হলে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যা করবে।
‎
‎এসময় হামলাকারীরা তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার বারান্দা ভেঙে দেয় এবং কার্যক্রমে বাধা সৃষ্টি করে।
‎
‎বর্তমানে সাংবাদিক রাকিব ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎
‎নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর